বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝিকরগাছার মাদক ব্যবসায়ী শাবানার যাবজ্জীবন
logo

ঝিকরগাছার মাদক ব্যবসায়ী শাবানার যাবজ্জীবন

ঝিকরগাছার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী শাবানা বেগমের
যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের আদালত। যশোরের স্পেশাল জজ (জেলা জজ) এস,এম, নুরুল ইসলাম শনিবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

শাবানা বেগম ঝিকরগাছার নির্বাসখোলা গ্রামের আইমুদ্দীন গাজীর মেয়ে। এছাড়া এ মামলায় আরেক আসামি শার্শার বালুন্ডা গ্রামের শফিকুল আওলিয়াকে খালাশ প্রদান করেছে।

উল্লেখ্য, গত ২০১৬ সালের ১৭ জুলাই শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামতলা-শার্শা সড়কের বিশ্বাস ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ শাবানা বেগমকে আটক করে।   দু'জন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। এসময় পালিয়ে যায় শফিকুল আওলিয়া। এ ঘটনায় শার্শা থানার
এসআই মুরাদ হোসেন বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ২০১৭ সালের ৩১ জুলাই ওই দুইজনকে অভিযুক্ত করে একই থানার এসআই শফিকুল ইসলাম ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

শনিবার এ মামলার রায় ঘোষনার দিনে শাবানার উপস্থিতিতে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে শাবানাকে কারাগারে পাঠানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন