বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝালোকাঠিতে জামাতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
logo

ঝালোকাঠিতে জামাতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার বিকাল ৫ টায় শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির এডভোকেট বিএম আমিনুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। 

 জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস সিকদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, রিপোর্টার্স ক্লাব এর সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এবং প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খুঁজুন