বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা
logo

ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের যুবদল নেতা মো: মিজানুর রহমানকে দুবৃত্তরা  কুপিয়ে আহত করেছে | ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে পূর্ব তারুলী গ্রামের মিজানের দোকানের সামনে বসে ৮/১০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে| এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় মিজান বাদী হয়ে একখানা এজাহার দায়ের করেন| এজাহারে উল্লেখ করা হয় ১৬ এপ্রিল বিকালে মিজানের বাড়ির দরজায় দোকান ঘরের সামনে মিজানের ফসল গরু ছাগল দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে ওই এলাকার হেদায়েত মীরবহরের পুত্র মো: মাইদুল, লালু তালুকদারের পুত্র রায়হান তালুকদার, মতিউর রহমানের পুত্র জাকির হাওলাদার, সুলতান মীরবহরের পুত্র আবুল বাসার, মোসলেম হাওলাদারের পুত্র মো: জাহাঙ্গীরসহ ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে মিজানের উপর হামলা চালায়| হামলাকারীরা দা বটি দিয়ে উপর্যোপরি কোপায় এবং  লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা নীলা জখম করে|আহত অবস্থায় আত্মীয় ¯^জনরা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করান|  হাসপাতালের সার্জারী ওয়ার্ডের ১না¤^ার বেডে ভর্তি হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন| ১৭ এপ্রিল সন্ধ্যায় ঝালকাঠি সদর থানায়  তিনি নিজে বাদী হয়ে এজাহার দায়ের করেছেন|

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার  এস আই মো: আমিনুল ইসলাম জানান, মিজানুর রহমান বাদী হয়ে একখানা কম্পিউটার টাউপকৃত এজাহার থানায় জমা দিয়েছেন| যার রেজি; নং ৬১৩, তাং ১৭/০৪/২৬| ঘটনা সরেজমিনে তদন্ত সাপেক্ষে  উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে|
ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আমাকে নিরীহ সরল মানুষ পেয়ে বিবাদীরা আমাকে শাররীক  ও মানুষিক নির্যাতন করেছে| তাদের গরু ছাগল দিয়ে আমার ফসল নস্ট করেছে| ওই সকল সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে| আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচার দাবী করছি|

ঝালকাঠি জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আনিসুর রহমান আনিচ বলেন, মিজানুর রহমান ইউনিযন যুবদলের একজন ত্যাগী ভালো নেতা| সে অত্যন্ত সহজ সরল শান্তপ্রিয় মানুষ| যারা অন্যায়ভাবে হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি এবং এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি|

অভিযুক্ত মাইদুল জানান, গরু ছাগলে ফসল খেয়েছিল তা নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে| কে বা কারা তাকে কুপিয়ে তা তিনি জানেন না|

খুঁজুন