বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝালকাঠিতে সংরক্ষিত নারী আসনে ব্যাংকার মমতাজ বেগমকে দেখতে চায় এলাকাবাসী
logo

ঝালকাঠিতে সংরক্ষিত নারী আসনে ব্যাংকার মমতাজ বেগমকে দেখতে চায় এলাকাবাসী

রিয়াজুল ইসলাম বাচ্চু: ঝালকাঠিতে সংরক্ষিত নারী আসনে সাবেক ব্যাংকার ও ছাত্রদল নেত্রী মমতাজ বেগম নয়নকে  দেখতে চায় এলাকাবাসী। রুট লেভেল থেকে টপ লেভেলে পর্যন্ত সর্বত্র আলোচনায় রয়েছেন তিনি। মমতাজ বেগম নয়ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তিনি ত্যাগী নেত্রী হিসেবে এলাকায় ব্যাপক সাড়া রয়েছে।

মমতাজ বেগম নয়ন এলাকায় সমাজসেবা ও জনহিতকর কাজে ভুয়সী প্রশংসা রয়েছে। গরীব দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তিনি ও তার পরিবার জনসেবা করে যাচ্ছেন। ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের কন্যা  মমতাজ বেগম নয়ন ধর্মীয় অনুশাসন মেনে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে জীবন যাপন করছেন। সদালাপী এই নেত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করার জন্য এলাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট জোর দাবী জানিয়েছেন। তাকে মনোনয়ন দেয়া হলে এলাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা থাকবেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

সাদা মনের মানুষ মমতাজ বেগম নয়ন এক বিরল সমাজ সেবকের প্রতিকৃতি। তিনি  বরিশাল বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড, বিমানবন্দর  ও সিটি কর্পোরেশন গঠনে  বিভিন্ন দাবিদাওয়ার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। সাবেক প্রধান বিচারপতি  ও প্রধান নির্বাচন  কমিশনার জনাব   সুলতান হোসেন খানের নেতৃত্বে গঠিত হয় মাওয়ায় পদ্মা সেতু বাস্তবায়ন আন্দোলন স্টিয়ারিং কমিটির সদস্য হয়ে মমতাজ বেগম নয়ন দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। 

একটি সমৃদ্ধশালী, আত্মনির্ভর জাতি গঠন এবং নারী সমাজের উন্নয়নে  নিজেকে সারা জীবন সম্পৃক্ত রাখাই  তার জীবনের মহান  ব্রত।

খুঁজুন