বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ
logo

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

রিয়াজুল ইসলাম বাচ্চু ঝালকাঠি :
ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, সাগর নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মায়ের সঙ্গে বসবাস করতেন।

দুপুরে প্রতিদিনের মতো খাবার খেতে না যাওয়ায় প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তাকে দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী জড়ো হলে তিনি পালিয়ে যান। ঘরে ঢুকে তার মাকে খাটের ওপর নিথর অবস্থায় পাওয়া যায়।

অভিযুক্ত সাগর স্থানীয় বাসিন্দা আহম্মদের ছেলে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুঁজুন