মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও নেতাকর্মীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন উপস্থিত জনতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলী আসগর ফকির।
বক্তারা বলেন, শিক্ষা উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন চান, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সাবেক ছাত্রদল সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, শহর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।
ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন
ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন
মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও নেতাকর্মীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান
করেন উপস্থিত জনতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলী আসগর ফকির।বক্তারা বলেন, শিক্ষা উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন চান, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ রফিকুল
ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সাবেক ছাত্রদল সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, শহর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেন স্থানীয়রা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত