বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপি'র সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত
logo

ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপি'র সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপি'র সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত হয়েছেন। সোমবার ২০ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেত্রী অতীতে আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার হামলার শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন মামলায় জড়িয়ে কারাবরণও করতে হয়েছে তাকে। মাঠপর্যায়ের রাজনীতিতে কর্মীবান্ধব নেতা হিসেবে তার একটি সুপরিচিত অবস্থান রয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর জেবা আমিনা আল গাজী বলেন, “আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। দল যদি সেই ত্যাগ ও অবদান মূল্যায়ন করে, তাহলে অবশ্যই আমাকে বিবেচনায় নেবে—এই বিশ্বাস আমার রয়েছে।” তার সেই বিশ্বাস বাস্তবে রূপ লাভ করেছে। তিনি মনোনীত হয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নবগ্রাম ইউনিয়নের মোকাররমপুর গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ গ্রহণ করেন। তাঁর পিতা ব্যারিস্টার আক্তার উদ্দিন আহমেদ একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তিনি ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের নাতি।

খুঁজুন