বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা
logo

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে এবি শ্রমিক পার্টির সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে এবি শ্রমিক পার্টি। সোমবার (২৫ মে) সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক মো. জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন খোকন মল্লিক, এবি পার্টি ঝালকাঠি জেলা সভাপতি মো. জামাল হোসেন, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস এবং সহকারী সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের কাঠালিয়া প্রতিনিধি এম এ আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে মো. জামাল হোসেন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্যেও তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”

তিনি আরও বলেন, “ঝালকাঠিকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” একই সঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হয়রানিমূলক মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, সাহস ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তা, সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন