রিয়াজুল ইসলাম বাচ্চু: আসন্ন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন। উন্নয়নের অঙ্গীকার, জনসেবার প্রত্যয় এবং তরুণ নেতৃত্বের বার্তা নিয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে তার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।
অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “পোনাবালিয়া ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও উন্নত ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”
এদিকে তরুণ প্রজন্মের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তার প্রচারণা নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্ব ও উন্নয়নের প্রত্যাশায় এবারের নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, নির্বাচনী পরিবেশ যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে।
এরই ধারাবাহিকতায় পোনাবালিয়া ইউনিয়নে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের প্রচারণা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মুবিন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন'র প্রচারণায় সরব জনপদ
ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন'র প্রচারণায় সরব জনপদ
রিয়াজুল ইসলাম বাচ্চু: আসন্ন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন। উন্নয়নের অঙ্গীকার, জনসেবার প্রত্যয় এবং তরুণ নেতৃত্বের বার্তা নিয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি
তৈরি হয়েছে তার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “পোনাবালিয়া ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও উন্নত ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।” এদিকে তরুণ প্রজন্মের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তার প্রচারণা নিয়ে
ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্ব ও উন্নয়নের প্রত্যাশায় এবারের নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, নির্বাচনী পরিবেশ যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। এরই ধারাবাহিকতায় পোনাবালিয়া ইউনিয়নে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের প্রচারণা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।মুবিন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত