বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝালকাঠি গাভারামচন্দ্রপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা'র প্রচারণায় মুখরিত জনপদ
logo

ঝালকাঠি গাভারামচন্দ্রপুরে চেয়ারম্যান প্রার্থী সুমন মোল্লা'র প্রচারণায় মুখরিত জনপদ

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এমদাদুল হক সুমন মোল্লা। উন্নয়নের অঙ্গীকার, জনসেবার প্রত্যয় এবং তরুণ নেতৃত্বের বার্তা নিয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে তার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন।

এমদাদুল হক সুমন মোল্লা বলেন, “ গাভারামচন্দ্রপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও উন্নত ইউনিয়নে রূপান্তর করা,  লেখাপড়ার পাশাপাশি ছাত্র ও তরুনদের খেলাধুলার মাঝে ফিরিয়ে আনা এবং  কর্মসংস্থানের ব্যবস্থা করে  মাদকের ভয়ালো গ্রাস হতে  বেকার যুব  সমাজকে রক্ষা করা  আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো এবং মানুষের অন্তরে হাজার বছর বেচেঁ থাকার জন্য যা যা করার তাই করার চেস্টা করবো।”  

এদিকে তরুণ প্রজন্মের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তার প্রচারণা নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্ব ও উন্নয়নের প্রত্যাশায় এবারের নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, নির্বাচনী পরিবেশ যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। 

এরই ধারাবাহিকতায় পোনাবালিয়া ইউনিয়নে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের প্রচারণা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মুবিন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি সাংবাদিক সমাজের পাশে থেকে সমাজ সেবা করতে আগ্রহী।

খুঁজুন