মাসুম খান ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।
সোমবার(০২ ফেব্রুয়ারি) দুপুরে এ সংবাদ সম্মেলন করে রাজাপুর উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম মৌখিক অভিযোগে বলেন, সোমবার সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে গেলে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেন।
তিনি বলেন, প্রথমে মাজেদা বেগম নামে এক নারী বাধা দিয়ে মোবাইল ফোনে জানালে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবদল নেতা ঘটনাস্থলে গিয়ে প্রচারে বাধা সৃষ্টি করেন। তার পাশের এলাকায় গেলেও সেখানে বাধা দেওয়া হয় ।
খবর পেয়ে জামায়াতের শুক্তগড় ইউনিয়ন আমীর আব্দুল অঅলিম ঘটনাস্থলে গেলে তাকে অবরুদ্ধ করা হয়। সংঘর্ষ এড়াতে জামায়াতের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।
জামায়াতের নারী নেত্রীরা আরো জানায়, এর পূর্বেও একই এলাকায় কয়েকবার প্রচারে বাধার মুখে পড়তে হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বর্তমানে খুলনায় অবস্থান করছি। এমন ঘটনার সাথে কোন ভাবেই আমি বা আমার দলের কোন সম্পৃক্ত নেই, বলেন যুবদল নেতা জহিরুল হক সোহেল।
ঝালকাঠি-১ আসনে প্রচারনায় বাধার অভিযোগে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন
ঝালকাঠি-১ আসনে প্রচারনায় বাধার অভিযোগে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন
মাসুম খান ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার(০২ ফেব্রুয়ারি) দুপুরে এ সংবাদ সম্মেলন করে রাজাপুর উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম মৌখিক অভিযোগে বলেন, সোমবার সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে গেলে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেন।
তিনি বলেন, প্রথমে মাজেদা বেগম নামে এক নারী বাধা দিয়ে মোবাইল ফোনে জানালে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবদল নেতা ঘটনাস্থলে গিয়ে প্রচারে বাধা সৃষ্টি করেন। তার পাশের এলাকায় গেলেও সেখানে বাধা দেওয়া হয় । খবর পেয়ে জামায়াতের শুক্তগড় ইউনিয়ন আমীর আব্দুল অঅলিম ঘটনাস্থলে গেলে তাকে অবরুদ্ধ করা হয়। সংঘর্ষ এড়াতে জামায়াতের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।জামায়াতের নারী নেত্রীরা আরো জানায়,
এর পূর্বেও একই এলাকায় কয়েকবার প্রচারে বাধার মুখে পড়তে হয়েছে। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বর্তমানে খুলনায় অবস্থান করছি। এমন ঘটনার সাথে কোন ভাবেই আমি বা আমার দলের কোন সম্পৃক্ত নেই, বলেন যুবদল নেতা জহিরুল হক সোহেল।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত