বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ঝাড়বাড়ীতে ডিবি পুলিশের অভিযান: ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ ‘মাদক সম্রাট’ আল আমিন গ্রেফতার
logo

ঝাড়বাড়ীতে ডিবি পুলিশের অভিযান: ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ ‘মাদক সম্রাট’ আল আমিন গ্রেফতার

ঝাড়বাড়ী এলাকায় মাদকবিরোধী এক সফল অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে ১,০০০ (এক হাজার) পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাড়বাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আল আমিনকে হাতেনাতে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল বলে জানা গেছে।

আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

খুঁজুন