বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন জেমস ও পাকিস্তানের আলী আজমত এক মঞ্চে গাইবেন
logo

জেমস ও পাকিস্তানের আলী আজমত এক মঞ্চে গাইবেন

আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে গাইবেন নগর বাউল জেমস।

কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ। আগেই জানা গিয়েছিল এই কনসার্টে গাইবেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের সংগীতশিল্পী আলী আজমত।

গত শনিবার রাতে আয়োজকরা ঘোষণা দেন ১৪ নভেম্বর আলী আজমতের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন নগর বাউল জেমস।

১৯৯১ সালে প্রকাশ পায় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম ‘জুনুন’। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’-সহ মোট ৯টি অ্যালবাম প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। শুরু থেকেই জুনুনের সঙ্গে আছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি তিনি এককভাবে গেয়েছেন বলিউডেও।

এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন আলী আজমত। তবে এবারই প্রথম আসছেন এককভাবে। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিলেন আলী আজমত।

এ বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতের।

‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে ওই কনসার্টের আয়োজন করেছিল অ্যাসেন বাজ। কিন্তু শেষ পর্যন্ত কনসার্টটি করা যায়নি। সে ঘটনার প্রায় পাঁচ মাস পর একই আয়োজকের কনসার্টে বাংলাদেশে গান শোনাতে আসছেন আলী আজমত। ১৪ নভেম্বর কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন