বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে পেলেন ট্যালেন্টপুল বৃত্তি সিরাজদিখানের সপ্তর্ষি মন্ডল
logo

জেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে পেলেন ট্যালেন্টপুল বৃত্তি সিরাজদিখানের সপ্তর্ষি মন্ডল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শুলপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী  শ্রেণির শিক্ষার্থী সপ্তর্ষি মন্ডল জেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন। বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় তিনি ‘ভিত্তি শিক্ষা বৃত্তি’ অর্জন করেছেন। 

এ ছাড়া শুলপুর উচ্চ  বিদ্যালয়ে দশম শ্রেণীতে ০১জন, নবম শ্রেণীতে ০২ এবং অষ্টম শ্রেণীতে ০২জন মোট ০৫জন বৃত্তি পেয়েছে। অষ্টম শ্রেণীতে সপ্তর্ষি মণ্ডল আভা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মুন্সিগঞ্জ জেলায় প্রথম হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টায় ফাউন্ডেশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এবছর মোট ১৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন; এর মধ্যে ট্যালেন্টপুলে ছয়জন এবং সাধারণ গ্রেডে ১৪০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন।

উপজেলার কেয়াইন ইউনিয়নের এই প্রতিভাবান ছাত্রী পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি কুইজ, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমানভাবে পারদর্শিতা দেখাচ্ছে। তার বাবা শংকর মন্ডল শুলপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এবং মা রীতা রানী সরকার শুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, সপ্তর্ষি নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে দক্ষতা প্রদর্শন করেছে। তার এই সাফল্য তার মেধা ও পরিশ্রমের স্পষ্ট প্রতিফলন।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মো. ওহাব শেখ বলেন, সপ্তর্ষির সাফল্য পুরো বিদ্যালয়ে উৎসবের পরিবেশ সৃষ্টি করেছে। তার অর্জন অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা যোগাবে।

সপ্তর্ষির বাবা শংকর মন্ডল আশা প্রকাশ করে বলেন, আমার মেয়ে ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে এই ধারাবাহিক সাফল্য ধরে রাখবে এবং দেশের গৌরব বৃদ্ধি করবে। তার জন্য সবাই দোয়া করবেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন