বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত
logo

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ ॥ ভোলায় প্রস্তুত ৮শ’ ৬৯ আশ্রয়কেন্দ্র
:বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ঘূর্ণিঝড় মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে ভোলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সভায় জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, ‘ঘূর্ণিঝড় শক্তি’ মোকাবেলায় ইতিমধ্যে জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১৩ হাজার ৮শ’ ৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুতসহ ৯৮টি মেডিকেল টিম এবং গবাদিপশুর জন্য ২১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুদ আছে ২ হাজার ৯১ মেট্রিক টন চাল, ১ হাজার ১৫ প্যাকেট শুকনো খাবার। এছাড়াও ৬ লাখ ২২ হাজার নগদ টাকা রাখা হয়েছে। এগুলোর মাধ্যমে দুর্যোগকবলিতদের সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হবে।

এদিকে ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে জেলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। অনুষ্ঠানে সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন