বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান আটক
logo

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান আটক

যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ  আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চাচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাচড়া মোড় এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সেখান থেকে ছাত্রলীগ নেতা ইমরানকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটক ইমরান হোসেন যশোর সদর উপজেলার ইসমাইল কলোনী (তেতুলতলা) এলাকার গোলাম মোস্তাফার ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ইমরান শহরের দাপুটে নেতা ছিলেন । তিনি সাবেক এমপি কাজী নামিল আহম্মেদের অনুসারী ছিলেন।

খুঁজুন