বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জাতীয় নাগরিক পার্টি'র আনুষ্ঠানিক যাত্রা শুরু
logo

জাতীয় নাগরিক পার্টি'র আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:- নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করল। আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা দেন জুলাই আন্দোলনে শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার।

তিনি দলের নাম ঘোষণা করেন। এ ছাড়া দলটির আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন।

পরে আখতার হোসেন মঞ্চে এসে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে জায়গা পাওয়াদের নাম প্রকাশ করেন।

আজ বিকেল সোয়া ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শীর্ষ নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। একে একে দলের প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের অন্যতম নুসরাত তাবাসসু প্রমুখ বক্তব্য দেন। এরপর দল ঘোষণার পর বক্তব্য দেন আখতার হোসেন। এখন নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন