বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি
logo

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি

সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৫ হাজার ৯৮টি। এসব ভোটকেন্দ্রের মধ্যে ভোটকক্ষ ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি, ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৩১ হাজার ১শ ৩১ জন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন ভোটার, ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে সম্ভাব্য ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন ভোটার হতে পারে (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সকল ভোটারসহ)। এই নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্রসহ মোট ৪৫ হাজার ৯৮টি ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ১৯ হাজারটি অতিরিক্ত ভোটকক্ষসহ মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ হতে পারে।

উক্ত ভোটকেন্দ্রে সম্ভাব্য মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণকারী কর্মকর্তার প্রয়োজন হবে। পূর্বের সকল নির্বাচনে প্রয়োজনের চেয়ে ১০% বেশি ভোটগ্রহণকারী কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়েছে। এর মধ্যে থেকে প্রয়োজনীয় জনবলসহ ৫% অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন (৫% বৃদ্ধিসহ) ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করতে হবে বলে জানানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন