বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি
logo

জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। তবে গণভোটের বিস্তারিত ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৪৪।’

গতকাল ভোট গ্রহণ চলার সময় বেলা ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর গতকাল এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ছিল ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ছিল ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, হিজড়া পরিচয়ে ভোটার হন ১ হাজার ২৩২ জন।

বাংলাদেশে সংসদ নির্বাচনের মধ্যে ভোটের হার সবচেয়ে বেশি ছিল ২০০৮ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে, সেবার ভোটের হার ছিল ৮৭ দশমিক ১৩। ভোটের হার সবচেয়ে কম ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে ২৬ দশমিক ৫৪ শতাংশ।

ইসি সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ।

এবারের সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৮৩ জন। মোট প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থীদের মধ্যে ৬৩ জন দলীয় ও ২০ জন স্বতন্ত্র ছিলেন।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২২০ জন।

৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

খুঁজুন