বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত
logo

জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

 ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে 'জাতীয় শহিদ সেনা দিবস' আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) যথাযথ মর্যাদায় পালিত হয়।

দিনটি উপলক্ষ্যে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহিদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি জনাব জনাব মোঃ সাহাবুদ্দিন; মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান; স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব; বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যগণ। শহিদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করেন। পরবর্তীতে, শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

খুঁজুন