বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত
logo

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে পদযাত্রা ও পথসভা শহরের পায়রাচত্বরে বুধবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম। 

বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব: তাসনিম জারা, নাহিদা সরওয়ার, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ প্রমুখ, এছাড়া কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ। 

শহীদ পরিবারের সদস্য, আহতরা উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ও বিচার সংস্কার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার আকাঙ্খা ছিল, দেশের গণ মানুষ ও ছাত্র সমাজের। ৫ আগষ্টের পর থেকে কিছুপক্ষ সরে গেছে।

ফ্যাসিস্টদের কাছ থেকে শিক্ষা না নিলে এখন যারা এসব কর্মকান্ড করছেন, তাদের অবস্থা আরো ভয়াবহ হবে। ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা নতুন বাংলাদেশের শপথ নেব। মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। পথে পথে তাদের শুভেচ্ছা জানান এনসিপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন