বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় জামিনে মুক্ত সাবেক আ. লীগের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
logo

জামিনে মুক্ত সাবেক আ. লীগের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা ও চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার একেএএম মাসুম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়। নিয়মমাফিক সব জামিননামার কাগজ যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়।

জানা যায়, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন