বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাক বাহিনীর দালালি করেছে। এদেশের জাতির বিরোধিতা করেছে। সেই জামায়াতে ইসলামী কখনোই জনগণের পক্ষের শক্তি হতে পারে না।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের দেওয়ারপাড়া সৈয়দ আলী মন্ডল পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত সদ্য প্রয়াত খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যদি আল্লাহ এমপি বানায়। আমার জানটা ছেঁড়ে দিয়ে জামালপুরের উন্নয়নের জন্য এবং আপনাদের জন্য কাজ করব। এই সুযোগটা বিএনপি ৩০ বছর পরে সম্ভাবনা দেখা দিয়েছে, এই সুযোগটা আপনাদের কাছে চাই। দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে কবুল করেন। আমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া চাই। তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ একদম পরিকল্পিতভাবে মিথ্যাচার করেছে।
ওয়ারেছ আলী মামুন বলেন, তারেক রহমান লুট করেছে টাকা বিদেশে নিয়ে গেছে। আজ পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণ করতে পারে নাই। বরং তারেক রহমানকে অন্যায় ভাবে সাজা দিয়ে ১৭ বছর নির্বাসিত ছিল। এই ১৭ বছর তারেক রহমান যে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশনা মতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমরা সফল হয়েছি স্বৈরাচার পতনের পরে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে তারেক রহমানের যে নির্দেশনা বা বক্তব্য। আমরা মনে করি জাতি তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে সঠিক পথে এগিয়ে যাবে। তার জন্য দোয়া করবেন।
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় দোয়া পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে জামালপুর জিলা স্কুল ও জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটি গঠন করা হয়।
দোয়া মাহফিলে ২ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।