বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়
logo

জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের নাম স্মরণ করে বলছি মুন্সীগঞ্জ ১ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে দ্বায়িত্ব দেন তাহলে আমি তরুণ প্রজন্ম,জুলাই যুদ্ধাদের সহ সকল ধর্মের সবাইকে সাথে নিয়ে মুন্সীগঞ্জ ১ আসন এলাকায় রাস্তা-ঘাটের উন্নয়ন,বিশ্ববিদ্যালয়, হাসপাতাল স্থাপন,অর্থনীতির উন্নয়ন,মাদক,সন্ত্রাসী,চাদাবাজি,কিশোর গ্যাং নির্মুল করে আমার নির্বাচনী এলাকায় সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবো।পাশাপাশি শিক্ষা মান উন্নত করবো যে জাতি যত শিক্ষিত সে দেশ তত উন্নত হয় মতবিনিময় কালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন মুন্সীগঞ্জ-০১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী।

"চলো একসাথে গড়ি বাংলাদেশ" এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুন্সীগঞ্জ-০১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজীর সাথে সিরাজদিখান- শ্রীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বেলা ১১ টার দিকে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা হেমন্ত শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা জেমর্স গ্রিল চাইনিজ রেস্তোরাঁয় মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে

মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খিজির আ: ছালামের সভাপতিত্বে জামায়াতে ইসলামী সিরাজখান উপজেলা শাখার 

সেক্রেটারি ওয়াসিম মিয়ার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় ইসলামীক সংগীত পরিবেশন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা সুরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যান সম্পাদক মো: মুজিবুর রহমান।

এ-সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মজলিসে সুরা সদস্য, সিরাজদিখান উপজেলা আমির মাওলানা মো: কবির হোসেন,শ্রীনগর উপজেলা সেক্রেটারি মাওলানা মো: নুরুজ্জামান মীর।

খুঁজুন