বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামায়াতে ইসলামী বিটঘর, মহেশপুর ১ নং ওয়ার্ড শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
logo

জামায়াতে ইসলামী বিটঘর, মহেশপুর ১ নং ওয়ার্ড শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আল্লাহর আইন চায়,সৎ লোকের শাসন চাই, এই স্লোগানকে সামনে রেখে ,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন মহেশপুর ১ নং ওয়ার্ড শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 

শুক্রবার বিকেলে মহেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা , উপজেলা , ও বিটঘর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ গণের উপস্থিথিতে এই কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 

মহেশপুর ১ নং ওয়ার্ড শাখার জামায়াতে ইসলামীর
সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও বিটঘর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর রুকুন প্রার্থী শাহ্ বায়জীদ সিদ্দিকীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিথির বক্তব্য রাখেন  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকার  বাংলাদেশ জামায়াতে ইসলামীর  মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট আবদুল বাতেন । 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর উপজেলার নির্বাচন পরিচালক মাওলানা নাজমুল আলম আরিফ। 

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন 
জামায়াতে ইসলামী,নবীনগর উপজেলার আমির মোঃ মোখলেছুর রহমান, চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সভাপতি ডক্টর হাফেজ মো. মাছউদুর রহমান, জামায়াতে ইসলামী নবীনগর উপাজলার সেক্রেটারি মোঃ খোরশেদুল ইসলাম খোকন, জামায়াতে ইসলামী নবীনগর উপাজলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মকবুল হোসেন, জামায়াতে ইসলামী নবীনগর উপজেলার শূরা ও কর্ম পরিষদ সদস্য  এবং নুরনগর জুন পরিচালক মোহাম্মদ সৈয়দ হোসাইন,জামায়াতে ইসলামী নবীনগর উপাজলার  সাবেক শূরা সদস্য মাওলানা ইদ্রিস মিয়া ,  বিটঘর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ফারুকী, জামায়াতে ইসলামী, বিটঘর ইউনিয়ন শাখার সোক্রটারি হাজী এম শফিকুর রহমান মোল্লা, সহ-আরো অনেকেই।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন