বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামায়াত বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা -নব-নির্বাচিত সংসদ সদস্য মামুন,
logo

জামায়াত বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা -নব-নির্বাচিত সংসদ সদস্য মামুন,

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর-৫ সদর আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররাসহ নির্বাচনে পরাজিত শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরণের ঘটনা ঘটাচ্ছে। জামায়াতে ইসলামী হামলা করে উল্টো বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার রশিদপুর নব-নির্বাচিত সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুনের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ১২ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বিকেলে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে প্রায় দেড়শ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ফারুক আহাম্মেদের দোকান লুটপাটসহ মোটরসাইকেল ভাংচুর করে। এছাড়াও বাঁশচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলামের বাড়িঘর ভাংচুর করে সন্ত্রাসীরা।

নব-নির্বাচিত সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন বলেন, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। জামালপুর-৫ সদর আসনসহ জামালপুরের পাঁচটি আসনে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারসহ সর্বস্তরের জামালপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি তিনি প্রশাসনকে সচেতন থাকতে ও দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানান। বাড়িঘর ভাংচুরের ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন