জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা যুবদল।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের নেতৃত্বে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সেখান থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
বিকেলে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে ফুলবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত হয় আরেকটি আলোচনা সভা। সভা শেষে সেখান থেকে আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
IMG20251027173346.jpg130.39 KBজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন করেছি আমরা। ফ্যাসিস্ট সরকার ভোটের নামে প্রহসনের নির্বাচন দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। একতরফাভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। বাংলাদেশের রাষ্ট্র যন্ত্রগুলোকে অকেজো দলীয় করণ করা সহ দুর্নীতি, দু:শাসনের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।
তিনি আরও বলেন, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এখন আমাদের একটাই দাবি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত সরকার এই রাষ্ট্রকে আগামী দিনে দুর্নীতি মুক্ত, উন্নত, সমৃদ্ধ, উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত করবে।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু'র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনোয়ারুজ্জামান লিটন, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, মেলান্দহ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর প্রমুখ।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
বিকেলে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম সফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাইফুল ইসলাম, রকি তালুকদার, মো. হীরা, সাদ্দাম হোসেন, সিদ্দিক বাবু, মাহামুদুর হাসান মানিক, মেহেদী হাসান ইলি, মাসুম মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা যুবদল।সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের নেতৃত্বে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সেখান থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেলে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে ফুলবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত হয় আরেকটি আলোচনা সভা। সভা শেষে সেখান থেকে আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।IMG20251027173346.jpg 130.39 KBজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ
হাসিনা সরকার পতনের আন্দোলন করেছি আমরা। ফ্যাসিস্ট সরকার ভোটের নামে প্রহসনের নির্বাচন দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। একতরফাভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। বাংলাদেশের রাষ্ট্র যন্ত্রগুলোকে অকেজো দলীয় করণ করা সহ দুর্নীতি, দু:শাসনের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। তিনি আরও বলেন, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এখন আমাদের একটাই দাবি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত সরকার এই রাষ্ট্রকে আগামী দিনে দুর্নীতি মুক্ত, উন্নত, সমৃদ্ধ, উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত করবে।জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু'র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনোয়ারুজ্জামান লিটন, সদর উপজেলা
যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, মেলান্দহ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর প্রমুখ।আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।বিকেলে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম সফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাইফুল ইসলাম, রকি তালুকদার, মো. হীরা, সাদ্দাম হোসেন, সিদ্দিক বাবু, মাহামুদুর হাসান মানিক, মেহেদী হাসান ইলি, মাসুম মোল্লা প্রমুখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।-খবরপ্রতিদিন/ সি.ব