জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন (৪৭) ও শাহিদা বেগম (৩৫) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।
গ্রেপ্তারকৃত আব্দুল মতিন জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ও শাহিদা বেগম নরুন্দি ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের আব্দুল সামাদের মেয়ে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, শুক্রবার সকালে কক্সবাজার থেকে বাসে করে যাত্রীবেশে ২২ হাজার পিস ইয়াবা নিয়ে আসেন মাদক কারবারি আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
পরে যাত্রীসহ বাসটি জব্দ করে থানায় এনে সকল যাত্রীদের তল্লাশী করা হয়। অন্যযাত্রীদের কাছে অবৈধ কিছু না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। তবে দ্রুতগামী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আব্দুল মতিন ও শাহিদা বেগমের বিরুদ্ধে এর আগেও ২টি করে মোট ৪ টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দম্পতির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব