বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত
logo

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছে। নিহত বৃদ্ধ ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ নং আপ ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের আশপাশে অবস্থান করছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ঘটনার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তে পার্শ্ববর্তী থানা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে স্বজনদের জানানো হবে।

খুঁজুন