বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
logo

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর জেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।

প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহসান বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন। সব গুলো জেলা সফর করবেন। আন্দোলন সংগ্রামের মিছিল মিটিংয়ে যে কর্মীটা সবার পিছনে ছিল, সে যেন কমিটিতে থাকে সেইটা খেয়াল রাখতে হবে। কমিটি গুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি আছে সেই সকল লোক যেন কমিটিতে আসতে না পারে। যদি কেউ সেই সকল লোকদের কমিটিতে এনে কমিটি করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর এর মধ্যে জামালপুর জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে কমিটি এখনো গঠন করা হয় নাই। সেই কমিটি গুলো করার জন্য জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবের সাথে সমন্বয় করে সেই সকল কমিটি গুলো করার আহবান জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জরুল করিম সুমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার, ফরহাদ উদ্দিন, শফি উদ্দিন সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম সেতু, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ পলাশ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন