বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
logo

জামালপুরে সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর-শেরপুর অঞ্চলে প্রচারশীর্ষ স্বনামধন্য পত্রিকা দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার প্রকাশনার ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শেরপুর জেলায় মধুটিলা ইকোপার্কে আনন্দ র‍্যালি, কেক-কাঁটা ও বনভোজনের আয়োজন করা হয়।
পত্রিকার সম্পাদকীয় বিভাগ, রিপোর্টিং বিভাগ ও কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে বনভোজন অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
সকাল থেকে অংশগ্রহণকারীরা নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রাশেদুর রহমান রাসেল বলেন, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই।
তিনি আরও বলেন, সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠানটি আজ ১৩ তম বর্ষে পদার্পণ করতে পেরেছে। ভবিষ্যতেও পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নারী ও পুরুষ সদস্যদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপভোগ করেন। সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত সাংবাদিকরা মত প্রকাশ করেন। দিনব্যাপী আনন্দঘন আয়োজন শেষে বিকেলে স্মৃতিময় মুহূর্ত ধারণের জন্য গ্রুপ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

খুঁজুন