জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। সেই সাথে আসামীকে এক লাখ টাকা জরিমানাও করেন আদালত। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ২৪ এপ্রিল ১ নম্বর আসামী আমিনুল ইসলাম (২৭) যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তার (২৩)কে শারীরিকভাবে নির্যাতন করেন। নির্যাতনের পর তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরের দিন সুজানার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সুজানার বাবা বকশীগঞ্জ উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীর উপস্থিতিতে ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামী আমিনুল ইসলামকে মৃত্যুদন্ড প্রদান করেন।
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। সেই সাথে আসামীকে এক লাখ টাকা জরিমানাও করেন আদালত। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের
আমজল হকের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ২৪ এপ্রিল ১ নম্বর আসামী আমিনুল ইসলাম (২৭) যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তার (২৩)কে শারীরিকভাবে নির্যাতন করেন। নির্যাতনের পর তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরের দিন সুজানার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সুজানার বাবা বকশীগঞ্জ
উপজেলার টালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীর উপস্থিতিতে ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামী আমিনুল ইসলামকে মৃত্যুদন্ড প্রদান করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত