বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু
logo

জামালপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু

জামালপুর সদর উপজেলার নরুন্দিতে সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) দুপুর একটার দিকে নরুন্দি-গোপালপুর সড়কের আড়ালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী গ্রামের মৃত নওশের আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান।

আবিদ হাসান সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর একটার দিকে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেল চালিয়ে জামালপুর শহরের উদ্দেশ্যে বের হয় পুলিশ সদস্য আবিদ হাসান। এ সময় তিনি নরুন্দি-গোপালপুর পাকা সড়কের আড়ালিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি। 

পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল খবর পেয়ে দুর্ঘটাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর চালক অটোরিকশা নিয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। 

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান এ প্রতিবেদককে বলেন,  সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন