বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
logo

জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

“সমরে আমরা-শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে” এই প্রতিপাদ্যের আলোকে পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা প্রাক্তন সৈনিক যুব ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলা প্রাক্তন সৈনিক যুব ও সমাজ কল্যাণ সমিতি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী ননী’র সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনারারি ক্যাপ্টেন (অবঃ) মো. ফজলুল হক।

জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনারারি ক্যাপ্টেন (অবঃ) মো. মাহাবুবুর রহমান, সৈনিক সংস্থা জেলা কমিটির উপদেষ্টা ল্যান্স নায়েক (অবঃ) ওয়াহাব, সহ-সভাপতি কর্পোরাল (অবঃ) ইদ্রীস আলী, সদর থানা কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) আব্দুল মোতালেব তাঁরা, সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) হুমায়ুন কবির, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. মাহাবুবুল হক মিল্কী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মুহাম্মদ সেলিম চৌধুরী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) সেলিম, সার্জেন্ট (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, সার্জেন্ট (অবঃ) মুহাম্মদ করিমুজ্জামান, মাদারগঞ্জ থানা কমিটির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) সারোয়ার হোসেন, মেলান্দহ থানা কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) আব্দুল্লাহ, ইসলামপুর থানা কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) আনোয়ার হোসেন, জেলা সশস্ত্র বাহিনী (অবসরপ্রাপ্ত) সৈনিক সংস্থা জেলা কমিটির অর্থ সম্পাদক মো. ফারুকুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

খুঁজুন