জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর শহর শাখার উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষ উপকৃত হয়। আমাদের প্রধানমন্ত্রী কৃষক কার্ড, ভিজিএফ কার্ড, ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা করেছে। আমরা যাতে জামালপুরের জন্য বেশি করে আনতে পারি এবং গরীব মানুষের মাঝে বিতরণ করতে পারি।
তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের আশ্বস্ত করতে চাই আপনাদের যে কোন কাজ সরকারের কাছে যদি থাকে, আপনাদের সংসদ সদস্য আমার ছোট ভাই আইনজীবী ওয়ারেছ আলী মামুন এমপির নেতৃত্বে নিয়ে আসবেন। সবচেয়ে সুখের কথা হলো এবারের মন্ত্রী পরিষদের ৩৫ টা মন্ত্রণালয়ে আমার বন্ধু-বান্ধব বা জুনিয়ররা রয়েছে। অতএব আমরা সকল কাজ সুন্দর ভাবে জামালপুরের জন্য করতে পারবো। ইফতার পার্টির আয়োজন করার জন্য শহর বিএনপিকে ধন্যবাদ জানাই।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জামালপুরে শহর বিএনপির উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে শহর বিএনপির উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর শহর শাখার উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষ উপকৃত হয়। আমাদের প্রধানমন্ত্রী কৃষক কার্ড, ভিজিএফ কার্ড, ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা করেছে। আমরা যাতে জামালপুরের জন্য বেশি করে আনতে পারি এবং গরীব মানুষের মাঝে বিতরণ করতে পারি। তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের আশ্বস্ত করতে চাই আপনাদের যে কোন কাজ সরকারের কাছে যদি থাকে, আপনাদের সংসদ সদস্য আমার ছোট ভাই আইনজীবী ওয়ারেছ আলী মামুন এমপির নেতৃত্বে নিয়ে
আসবেন। সবচেয়ে সুখের কথা হলো এবারের মন্ত্রী পরিষদের ৩৫ টা মন্ত্রণালয়ে আমার বন্ধু-বান্ধব বা জুনিয়ররা রয়েছে। অতএব আমরা সকল কাজ সুন্দর ভাবে জামালপুরের জন্য করতে পারবো। ইফতার পার্টির আয়োজন করার জন্য শহর বিএনপিকে ধন্যবাদ জানাই। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত