বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
logo

জামালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ও কুলকান্দী ইউনিয়নে শীতার্ত হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিট এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জারুলতলা স্কুল মাঠ এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনিবাহী কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (টিএনও) নাজমুল হোসেন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, ইউনিট লেভেল কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান জিলানী বলেন, জেলা রেড ক্রিসেন্টের উদ্যােগে জামালপুর জেলায় বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আজ আপনাদের এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হলো। এই শীতের সকালে শীতবস্ত্র নিতে আসার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরাও উপস্থিত ছিলেন।

খুঁজুন