বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি
logo

জামালপুরে সাংবাদিক আরজুসহ ৮ জনের নামে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দাবি

দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রকাশক মো. আরজু আকন্দসহ ৮ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে 'স্বৈরাচার আওয়ামী লীগের দোসর' জাহিদুল হক সেলিম ও তার সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন বক্তারা। সুশীল সমাজের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা'র সভাপতিত্বে ও দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, সদস্য আরিফ আকন্দ, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, সদর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ইকবাল আকন্দ, বাংলাদেশ কংগ্রেস জেলা শাখার আহবায়ক আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত, দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাফিজ রায়হান সাদা বলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক বিশিষ্ট সাংবাদিক ও এপেক্সিয়ান মো. আরজু আকন্দ একজন সজ্জন মানুষ। তাঁকেসহ ৮ জন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটি সড়ক দুর্ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সাজানো হয়েছে মিথ্যা মামলা। শহরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেই পরিষ্কার হয়ে যাবে ঘটনাটি। 

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে এই মিথ্যা মামলার কারিগর স্বৈরাচার আওয়ামী লীগের দোসর জাহিদুল হক সেলিম ও তাঁর সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মিথ্যা মামলা প্রত্যাহার না করলে, কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 

মানববন্ধনে সুশীল সমাজের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

খুঁজুন