বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে
logo

জামালপুরে পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এই বিষয়ের আলোকে জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার সম্মেলন কক্ষে এ পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় এই সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে পুষ্টি সমন্বয় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, এপি'র ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে পুষ্টিহীনতার মারাত্মক অবস্থার অবসান ঘটাতে হবে। সরকারের পাশাপাশি প্রতিটি মানুষকে পুষ্টিজ্ঞান আহরণ করতে হবে।বাড়ির আঙ্গিনায় শাক, সবজি ও ফলমূলের চাষ করতে হবে। 

তিনি আরও বলেন, গর্ভবতী ও প্রসূতী মায়ের সর্বোচ্চ যত্ন নিতে হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিতে হবে। এক্ষেত্রে সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মত অন্যান্য এনজিওদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভার শুরুতেই সদর উপজেলার পুষ্টি পরিস্থিতি উপস্থাপন করা হয়। 
পুষ্টি সমন্বয় সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সচিবগণ অংশ নেন।

খুঁজুন