বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত
logo

জামালপুরে পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত

"খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন" এই স্লোগানকে সামনে রেখে অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে জামালপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার সম্মেলন কক্ষে সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ সভার আয়োজন করে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য সচিব ও সদর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জামালপুরে পুষ্টি উন্নয়ন কার্যক্রমে অসামান্য অবদান রাখার জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের প্রতি প্রশংসা করে এবং এলাকা সম্প্রসারণের জন্য সংস্থা দুটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সচেতন করতে পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধমূলক আলোচনা করার জন্যও গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় সার্বিক সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম ও জেসমিন প্রকল্প।

আলোচনা সভায় অর্ধশতাধিক সরকারি- বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন