বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
logo

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ রাহিম (২০) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাহিম আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। রাহিম জামালপুর পৌরসভার রামনগর এলাকার রেজাউল করিমের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বিকেলে বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নামে রাহিম। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহিম বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন