বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে প্রাইভেটকারে কেড়ে নিল স্কুল শিক্ষকের প্রাণ
logo

জামালপুরে প্রাইভেটকারে কেড়ে নিল স্কুল শিক্ষকের প্রাণ

জামালপুরের দেওয়ানগঞ্জে সকালে হাঁটতে বের হয়ে প্রাইভোটকারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এই ঘটনায় আরো একজন আহত হয়। 

শনিবার (২৮ জুন) সকালে দেওয়ানগঞ্জ - সানন্দবাড়ি সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক৷ তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামের মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন স্কুল শিক্ষক আতাউর রহমান ও সামিউল ইসলাম নামে এক ব্যক্তি। রাস্তা পাশ দিয়ে হাঁটার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার আতাউর রহমান ও সামিউল ইসলামকে ধাক্কা দিয়ে চলে যায়।

প্রাইভেটকারের ধাক্কায় তারা দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় আহত সামিউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এবিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন