বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
logo

জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু

জামালপুরে উদ্বোধনের মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধানচাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। 

এবার জেলায় কৃষকদের কাছ থেকে প্রতি মণ ১৪৪০ টাকা দরে ৩৫৫০ মে. টন বোরো ধান, প্রতি কেজি ৪৯ টাকা দরে ১১২৫৪ মে. টন সিদ্ধ চাল ও প্রতি কেজি ৪৮ টাকা দরে ৮৮ মে. টন আতপ চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বোরো ধানচাল সংগ্রহের এই অভিযান। 

রবিবার (১৭ মে) দুপুরে সিংহজানী এলএসডি-১ গোডাউনে এ ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, আজকে সদরের এই বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। মুলত বর্তমান সরকার কৃষিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মৌকূভ করেছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্য সরকারের কাছে উপযুক্ত মূল্যে বিক্রয় করতে পারে যার মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু।

তিনি আরও বলেন, মূলত আমাদের কথা হচ্ছে যে এখানে মানসম্পন্ন ধান-চাল সংগ্রহ এটা নিশ্চিত করতে হবে। একই সাথে কৃষকরা যাতে বিলম্বনার শিকার না হয় কোন প্রকার দালালির শিকার না হয় সেই বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা খেয়াল রাখবেন। কৃষকদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আমরা আশাবাদী জামালপুরে যে উৎপাদন হয়েছে তা সরকারের যে টার্গেট রয়েছে সেই টার্গেট মানসম্মতভাবেই সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। 

এ সময় সিংহজানী খাদ্য গুদাম-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) ইসরাত আহাম্মেদ পাপেল, সিংহজানী এলএসডি-১ গুদামের খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন। 

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।

খুঁজুন