বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে অটোরিকশা চাপায় এক শিশু নিহত
logo

জামালপুরে অটোরিকশা চাপায় এক শিশু নিহত

জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় তানহা আক্তার (৩) নামে এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার উত্তর সীমারপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত তানহা পৌরসভার উত্তর সীমারপাড়  গ্রামের জালাল মাস্টারের মেয়ে।

নিহতের চাচা মাহমুদুল হাসান জানান, আমার ভাতিজা তানহা আজ দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশা চাপা দেয়। এতে তার মাথায় ও বুকে গুরুত্বর আঘাত পায়। পরে মুমূর্ষু অবস্থায় তানহাকে উদ্ধার করে পরিবারের লোকজন ও স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন