বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল করেছে জেলা শ্রমিক দল।
বুধবার (২৯ অক্টোবর) রাতে শহরের পাঁচ রাস্তায় আরাফাত রহমান কোকো মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে দেশের বাহিরে অবস্থান করছে। আমরা উনাদের সুস্থতায় কামনা করছি। আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা সেই দোয়া করি।
দোয়া মাহফিলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবু হান্নান, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, জাহিদ হোসেন জনিসহ জেলা সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসাইনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুরে নজরুল ও আনোয়ার এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
জামালপুরে নজরুল ও আনোয়ার এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল করেছে জেলা শ্রমিক দল।বুধবার (২৯ অক্টোবর) রাতে শহরের পাঁচ রাস্তায় আরাফাত রহমান কোকো মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয়
সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে দেশের বাহিরে অবস্থান করছে। আমরা উনাদের সুস্থতায় কামনা করছি। আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা সেই দোয়া করি।দোয়া মাহফিলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত
হোসেন শুভ, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবু হান্নান, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, জাহিদ হোসেন জনিসহ জেলা সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসাইনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত