বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত
logo

জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে শহরের গেইটপাড় মধুপুর রোড ফ্লাই-ওভারে নিচে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শফিকুল ইসলাম শকু'র সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা রাজনীতি করি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার জন্য। এলাকার উন্নয়নের কাজ করার জন্য এবং দেশের উন্নয়নের কাজ করার জন্য। আমরা যদি সত্যিকার অর্থে দেশের উন্নয়ন সাধন করতে চাই। তা হলে এদেশের প্রতিটি পেশা শ্রেণীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক যারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করাটাও আমাদের রাজনীতির একটা বড় অংশ। 

তিনি আরও বলেন, ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি জামালপুর পৌরসভার মেয়র ছিলাম। মেয়র থাকা কালে এবং পরবর্তী সময়ে জামালপুরের বিভিন্ন বেসিক সংগঠনে যখন যারা যে ভাবে ডেকেছে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা ও সহযোগিতা করার চেষ্টা করেছি। এখন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আশায় আছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষে আমাকে মনোনয়ন দিবে। আমি সদর আসন থেকে নির্বাচন করতে চায়। একি সঙ্গে বলতে চায় আল্লাহ যদি রহমত করে জামালপুর সদর আসনে নির্বাচিত হতে পারি, তা হলে জামালপুর সদরের মানুষের ভাগ্যের উন্নয়নের সাথে সাথে সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ভাগ্যের উন্নয়নে আন্তরিক চেষ্টা এবং সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। 

জামালপুর সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসনের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল, সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবু সাঈদ, সাবেক সদস্য ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। 

পরিচিতি সভা শেষে সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

পরিচিতি সভায় সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন