বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে নিহত দুই শ্রমিক পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান
logo

জামালপুরে নিহত দুই শ্রমিক পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান

জামালপুরে মানবিক বিবেচনায় নিহত দুই শ্রমিক পরিবারকে এককালীন নগদ টাকা অনুদান দেওয়া হয়েছে। ৩০ হাজার করে দুই পরিবারকে ৬০ হাজার টাকা যৌথভাবে অনুদান দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন রেজি: নং ঢাক ৮২২ এর অন্তর্গত মাইক্রোবাস ও কার চালক মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (১১ জুলাই) সকালে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের এ অনুদানের টাকা বিতরণ করা হয়। 

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

পরে নিহত শ্রমিক জাকিউল হাসান সাবু'র ছেলে আদিয়ান হাসান খান উদয় এবং নিহত প্রদীপ পালের স্ত্রী মিরা পালের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, শ্রমিকদের মৃত্যুর পর শ্রমিক কল্যাণ তহবিল থেকে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছে শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক সংগঠন। অনুদানের টাকা সামান্য হলেও এতে পরিবারের কিছুটা অভাব পূরণ হবে বলে মনে করি। মানুষের মৃত্যুর ক্ষতি কারো পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে তাদের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। 

এ সময় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ মো. আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ, সদস্য মো. ছানোয়ার হোসেন, মো. কামরুল হাসান রতন, মো. আল আমীন, মো. আব্দুল খালেক, মো. আনোয়ার হোসেন শাহীন, মো. নুরুল ইসলাম নুরু, মো. মিজানুর রহমান ধুইলা, মো. ফিরোজ আহাম্মেদ লাল, মো. সুজন শেখ, মাইক্রোবাস ও কার মালিক সমিতির সভাপতি সুজন আহম্মেদ শফিকুল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জেলা মাইক্রোবাস ও কার চালক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মন্জু হাসান মুছাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন