জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ঘর থেকে মিলি আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১৩ আগস্ট মধ্যরাতে পৌরসভার মেষেরচর পশ্চিমপাড়া গ্রামের রোমান মিয়ার ঘর থেকে নববধূর মরদেহ উদ্ধার করা হয়।
রহস্যের সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কাগমারীপাড়া গ্রামের ফকির আলীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে বিশ দিন আগে পাশ্ববর্তী মেষেরচর পশ্চিম পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রোমান মিয়ার সাথে মিলির বিয়ে হয়।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিলির স্বামী রোমান মিয়া বাজার থেকে ফিরে নিজ ঘরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতেই পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।
নিহত মিলির চাচা মিলন মিয়া বলেন, পরিকল্পিতভাবে মিলিকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা তদন্তের পর বলা যাবে। এঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ঘর থেকে মিলি আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার ১৩ আগস্ট মধ্যরাতে পৌরসভার মেষেরচর পশ্চিমপাড়া গ্রামের রোমান মিয়ার ঘর থেকে নববধূর মরদেহ উদ্ধার করা হয়।রহস্যের সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার
কাগমারীপাড়া গ্রামের ফকির আলীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে বিশ দিন আগে পাশ্ববর্তী মেষেরচর পশ্চিম পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রোমান মিয়ার সাথে মিলির বিয়ে হয়।বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিলির স্বামী রোমান মিয়া বাজার থেকে ফিরে নিজ ঘরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতেই পুলিশ এসে মরদেহটি
উদ্ধার করেন।নিহত মিলির চাচা মিলন মিয়া বলেন, পরিকল্পিতভাবে মিলিকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা তদন্তের পর বলা যাবে। এঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত