বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ চার আ.লীগ নেতা গ্রেপ্তার
logo

জামালপুরে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যানসহ চার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নাদের শেখের ছেলে ও বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মশিউর রহমান লাকপতি (৪২), বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর দক্ষিণ বাট্টাজোড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম (যুদ্ধ) (৫৪), একই ইউনিয়নের মৃত বাদশা আলীর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব (৬৯) এবং বকশীগঞ্জ পৌরসভার চরিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩২)।

পুলিশ জানায়, বকশীগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ এ প্রতিবেদককে বলেন, নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানসহ চার আ.লীগ নেতা ও অন্যান্য মামলার চার আসামিকেও শুক্রবার দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন