বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে নানা আয়োজনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন
logo

জামালপুরে নানা আয়োজনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

জামালপুরে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী। শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) দিনব্যাপী ভিন্ন ভিন্ন ব্যানারে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে জেলা বিএনপি, জেলা যুবদল, ওয়ার্ড বিএনপি ও মুসলিমাবাদ বিএনপি।
সকালে শহরের বকুলতলায় বিএনপি, সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ড. নিলোফার চৌধুরী মনি। 

জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিঞ্চ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী জাকির হোসেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি নওশাদ আলী শাহীন, রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মহব্বত হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি, সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

অপরদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ করেছে জেলা যুবদল। 

জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, পতিত সরকারের বিরদ্ধে আন্দোলন করার কারনে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। তারেক রহমানকে অন্যায়ভাবে আজ্ঞাবহ আদালতে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়া হয়েছিল। অসংখ্য বিএনপির নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে দীর্ঘদিন জেল খানায় রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা সমস্ত কিছুর মোকালেবা করে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি। গত ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও তার দিকনির্দেশনায় বিএনপির সমর্থন ও অংশগ্রহণের মধ্যদিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুখানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ক্ষমতার মসনদ ছেড়ে। আজকে স্বৈরাচারমুক্ত আমরা একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আগামীদিনে একটি স্বপ্নের বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে। আগামীদিনে দুর্নীতিমুক্ত, দু:শাসনমুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে এটাই আমাদের প্রত্যাশা।

এতে বিশেষ অতিথি হিসেবে শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটনসহ জেলা যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে বিভিন্ন গাছের চারা বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।পরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। 

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি।

শহর বিএনপির সভাপতি সভাপতি মো. লিয়াকত আলী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান, সদস্য গোলাম মোস্তফা ফকু, শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান মিঠু, শাহিনুর রহমান শাহীন, জেলা যুবদল নেতা আমান উল্লাহ আমান, মো. আলমগীরসহ ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুসলিমাবাদ বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। 

জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান, সদস্য গোলাম মোস্তফা ফকু, শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান মিঠু, শাহিনুর রহমান শাহীন, জেলা যুবদল নেতা আমান উল্লাহ আমান, মো. আলমগীরসহ ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন