বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা জামালপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
logo

জামালপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মহান মে দিবস এবং জাতীয় প্রেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় "সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত"।

শুক্রবার (১মে) সকালে শহরের ফৌজদারি মোড়ে স্মারক বেলুন উড়িয়ে মহান মে দিবসের উদ্বোধন করা হয়। 
উদ্বোধন শেষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন বলেন, আজ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। যে দিবসে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের উপযুক্ত সময় নির্ধারণের দাবিতে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছিল। সেই সংগ্রামে অনেক শ্রমিক শহীদ হয়েছিল। শ্রমিকদের সেই মজুরি এবং সময়ের যে দাবি সেই দাবি সেই দিন স্বীকৃতি হয়েছিল। 

তিনি আরও বলেন, যার কারণে সেই সময় থেকেই সারা বিশ্বেই ১লা মে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। যার অংশ হিসেবে আজকে জামালপুরে সর্বস্তরের শ্রমিক ও জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তরের নেতৃত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের সর্বস্তরের শ্রমিক ও বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে শ্রমিকরা জীবন দিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
 
তিনি বলেন, সেই সাথে আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে আহ্বান জানাবো, আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের শ্রমিকদের সকল দাবী দাওয়া আগামী দিনে পূরণ হবে। শ্রমিকদের ন্যায্য সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত হবে এটাই আমরা আশা করি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং ঢাকা-৮২২ এর জেলা শাখার আহবায়ক মোসাদ্দেক আলী মোহন, যুগ্ম-আহবায়ক হারুন অর রশীদ, জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জু হাসান মুছা প্রমুখ।

বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুঁজুন